ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পৌর নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানচ্ছেন না কেউ

ads

আগামীকাল টাঙ্গাইল জেলার ৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসন এবিষয়ে প্রজ্ঞাপন জারি করে।


টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে শনিবার (৩০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত পৌরএলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়ধারী দেশী বিদেশী পর্যবেক্ষকের জন্য শিথিলযোগ্য। এছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়জিত দেশী বিদেশী পরিচয়পত্রধারী সংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃক্সখলা রক্ষ্যাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরী সেবায় নিয়োজিত পরিবহনে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। 


টাঙ্গাইলের পাঁচটি পৌর এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মেনে চলছেননা কেউ। শুক্রবার বিভিন্ন পৌর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও কোন পুলিশী বাধা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা লক্ষ্য করা যায়নি। এর ফলে নিষেধাজ্ঞা জারিকৃত এলাকায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবেই চলছে সকল প্রকার যানবাহন। বিশেষ করে মোটরসাইকেলে চলাচল বেশি দেখা গেছে।

উল্লেখ্য আগামী কাল টাঙ্গাইল সদর পৌরসভা, ভূঞাপুর, মির্জাপুর, সখিপুর ও মধুপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page